ধ্বনি ও বর্ণ
ধ্বনিঃ
- ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে।
- বাংলা ভাষায় মৌলিক ধ্বনি- ৩৭টি।
- বাংলা ভাষার ধ্বনিগুলোকে ২ ভাগে ভাগ করা হয়।
- স্বরধ্বনিঃ- যে
সকল ধ্বনি উচ্চারনের সময় ফুসফুসতাড়িত বাতাস মুখগহ্বরের কোথাও বাধাপ্রাপ্ত হয় না, তাদেরকে স্বরধ্বনি বলে। মৌলিক স্বরধ্বনি ৭টি। যথা- অ,
আ, অ্যা [আব্দুল
হাই, ১৯৭৪],
ই, উ, এ,
ও।
- ব্যঞ্জনধ্বনিঃ- যে সকল ধ্বনি উচ্চারনের সময় ফুসফুসতাড়ির বাতাস মুখ দিয়ে বের হওয়ার সময় বাকপ্রত্যঙ্গ দ্বারা বাধাপ্রাপ্ত হয়, তাদেরকে ব্যঞ্জনধ্বনি বলে। মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি।
বর্ণঃ
- ধ্বনির প্রতীককে বর্ণ বলে।
- বর্ণ কানে শোনার বিষয় থেকে চোখে দেখার বিষয়ে পরিণত করে।
- বাংলা ভাষার সবগুলো বর্ণকে একত্রে বর্ণমালা বলে। বাংলা ভাষায় বর্ণমালা ১টি।
- বাংলা ভাষার বর্ণগুলোকে ২ ভাগে ভাগ করা যায়।
- স্বরধ্বনির প্রতীক- স্বরবর্ণ।
- ব্যঞ্জনধ্বনির প্রতীক- ব্যঞ্জনবর্ণ।
বাংলা বর্ণমালায়
মূল বর্ণ হলো- ৫০টি। এছাড়া আরো কিছু বর্ণ রয়েছে। যেমনঃ-
- কারবর্ণঃ- স্ববর্ণের
সংক্ষিপ্ত রূপকে বলা হয় কারবর্ণ। কারবর্ণ ১০টি - া, ি, ী, ু, ূ, ৃ ,ে ,ৈ -ো,
ৌ। কারবর্ণগুলোর স্বতন্ত্র ব্যবহার নেই। তবে এগুলো ব্যঞ্জনের সাথে
যুক্ত হয়ে ব্যবহৃত হয়। কোন ব্যঞ্জনের সাথে কারবর্ণ বা হস্ ( ্) না থাকলে, তার সাথে [অ] বর্ণ বয়েছে বলে ধরা হয়। শুধামাত্র [অ] এর কার নেই এজন্য [অ]
কে নিলীন বর্ণ বলে।
- অণুবর্ণঃ- ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে অনুবর্ণ বলে। অণু ৩ প্রকার। যেমনঃ
- ফলাঃ- ব্যঞ্জনবর্ণের
সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। বাংলা বর্ণমালায় ফলা ৬টি। যথাঃ ম-ফলা, য- ফলা, র-ফলা, ল- ফলা,
ব- ফলা, ন-
ফলা। সহজ উপায়- মযার লবন।
- রেফঃ- ‘র’ এর একটি অণুবর্ণ হলো রেফ (র্
)।
- বর্ণসংক্ষেপঃ- যুক্তবর্ণের
সময় অনেক বর্ণকে সংক্ষেপ করতে হয়। ‘ৎ’ হলো ত- বর্ণের বর্ণসংক্ষেপ।
- যুক্তবর্ণঃ- একাধিক বর্ণ একত্রিত হয়ে যুক্তবর্ণ হয়। যুক্তবর্ণ ২ ধরনের।
- স্বচ্ছঃ- যে সকল
যুক্তবর্ণের বর্ণগুলোকে দেখে চেনা যায়। যেমনঃ দ্দ, জ্জ, ক্ট ইত্যাদি।
- অস্বচ্ছঃ- যে সকল
যুক্তবর্ণের বর্ণগুলোকে দেখে চেনা যায় না। যেমনঃ ঞ্জ, ক্স, জ্ঞ ইত্যাদি।
- সংখ্যা বর্ণঃ- বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য ১০টি সংখ্যা বর্ণ ব্যবহৃত হয়।
মাত্রার উপর ভিত্তি করে বর্ণঃ
মাত্রার উপর
ভিত্তি করে বর্ণ ৩ প্রকার। যথাঃ পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন।
|
ক্র:
নং |
বর্ণের
মাত্রা |
মোট
বর্ণ |
স্বরবর্ণ |
ব্যাঞ্জনবর্ণ |
|
১ |
পূর্ণমাত্রা |
৩২টি |
৬টি- অ, অ, ই, ঈ, উ, ঊ |
২৬টি-
ক, ঘ, চ, ছ, জ, ঝ...... |
|
২ |
অর্ধমাত্রা |
৮টি |
১টি- ঋ |
৭টি- খ, গ, ণ, থ, ধ, প, শ |
|
৩ |
মাত্রাহীন |
১০টি |
৪টি- এ, ও, ঐ, ঔ |
৬টি- ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ |
স্বরধ্বনিঃ
- উচ্চারণের ছকঃ
- অনুনাসিক স্বরধ্বনিঃ- মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারনের সময় মুখ দিয়ে বাতাস বের হয়ে আসে এবং কোমল তালু স্বাভবিক থাকে। কিন্তু ধ্বনিগুলো উচ্চারনের সময় যদি কোমল তালু নিচে নেমে আসে, তবে কিছুটা বাতাস নাক দিয়ে বের হয়। এগুলো অনুনাসিক স্বরধ্বনি বলে। অনুনাসিক হিসাবে স্বরধ্বনির সাথে চন্দ্রবিন্দু ( ঁ) ব্যবহৃত হয়। যেমনঃ- অ = অঁ, আ=আঁ, অ্যা = অ্যাঁ ইত্যাদি।
- উচ্চারনের কাল-অনুসারে স্বরবর্ণ ২ প্রকার। যথাঃ
- হ্রস্বস্বরঃ-
যে সব স্বরবর্ণ উচ্চারন করতে সময় কম লাগে, তাদের হ্রস্বস্বর বলে। হ্রস্বস্বর ৪টি (অ, ই,
উ, ঋ)- মনে রাখার কৌশল- একটা ধরব,
একটা ছাড়ব।
- দীর্ঘস্বরঃ- যে সব স্বরবর্ণ উচ্চারন করতে সময় বেশি লাগে, তাদের দীর্ঘস্বর বলে। দীর্ঘস্বর ৭টি (আ, ঈ, ঊ, এ, ঐ, ও, ঔ)
- গঠন অনুসারে স্বরবর্ণ ২ প্রকার। যথাঃ
- মৌলিক স্বরঃ- যে সকল স্বরকে বিশ্লেষণ করা
যায় না, তাদের মৌলিক স্বর বলে।
- মৌলিক স্বরধ্বনি
৭টি (অ, আ, অ্যা,
ই, উ, এ,
ও) এবং
- মৌলিক স্বরবর্ণ
৬টি (অ, আ, ই,
উ, এ, ও)।
- যৌগিক স্বরঃ- পাশাপাশি দুটি স্বরধ্বনি দ্রুত
উচ্চারনের সময় সংযুক্ত হয়ে একটি স্বরধ্বনিরূপে উচ্চারিত হলে, তাকে যৌগিক স্বর বলে। যেমনঃ ভাই (আ+ই=আই)।
- যৌগিক স্বরকে দ্বিস্বর/যুগ্মস্বর/সন্ধিস্বর/সান্ধক্ষর ও বলা হয়।
- বাংলা বর্ণমালায় যৌগিক স্বর ২৫টি।
- বাংলা বর্ণমালায় যৌগিক বর্ণ ২টি (ঐ, ঔ)। এদেরকে যৌগিক স্বরজ্ঞাপকও বলে।
- মুখের সংকোচনের উপর ভিত্তি করে স্বরধ্বনি ২ প্রকার। যথাঃ
- সংবৃত স্বরধ্বনিঃ- যে ধ্বনি উচ্চারনের সময়
মুখ সংকুচিত হয়, তাকে সংবৃত স্বরধ্বনি বলে।
সংবৃত স্বরধ্বনি ২টি (ই, উ)।
- বিবৃত স্বরধ্বনিঃ- যে ধ্বনি উচ্চারনের সময় মুখ প্রসারিত হয়, তাকে বিবৃত স্বরধ্বনি বলে। বিবৃত স্বরধ্বনি ১টি (আ)।
- অর্ধস্বরধ্বনিঃ-
যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না, তাদেরকে অর্ধস্বরধ্বনি বলে। অর্ধস্বরধ্বনিকে কোনোভাবেই টেনে দীর্ঘ করা
যায় না। অর্ধস্বরধ্বনি ৪টি (ই, উ, এ, ও)।
ব্যঞ্জনধ্বনিঃ
ব্যঞ্জনবর্ণ ও
ব্যঞ্জনধ্বনিঃ-
|
ক |
খ |
গ |
ঘ |
ঙ |
|
বর্ণ
কিন্তু ধ্বনি নয় |
যে
বর্ণের সমরূপ |
|
চ |
ছ |
জ |
ঝ |
ঞ |
|
ঞ |
আঁ |
|
ট |
ঠ |
ড |
ঢ |
ণ |
|
ণ |
ন |
|
ত |
থ |
দ |
ধ |
ন |
|
য |
জ |
|
প |
ফ |
ব |
ভ |
ম |
|
ষ |
শ |
|
য |
র |
ল |
ব |
|
|
য় |
অ |
|
শ |
ষ |
স |
হ |
|
|
ৎ |
ত |
|
ড় |
ঢ় |
|
|
|
|
ং |
ঙ |
|
য় |
|
|
|
|
|
ঃ |
হ |
|
ৎ |
|
|
|
|
|
ঁ |
|
|
ং |
ঃ |
ঁ |
|
|
|
|
|
- ছকের গুরুত্বপূর্ণ প্রশ্ন ঃ
- বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ- ৩৯টি।
- বাংলা বর্ণমালায় ব্যঞ্জনধ্বনি- ৩০টি।
বর্গীয় ব্যঞ্জনঃ
|
|
অঘোষ |
ঘোষ |
|||
|
অল্পপ্রাণ |
মহাপ্রাণ |
অল্পপ্রাণ |
মহাপ্রাণ |
নাসিক্য |
|
|
জিহ্বামূলীয়/ কন্ঠ |
ক |
খ |
গ |
ঘ |
ঙ |
|
তালব্য/ ঘৃষ্ট |
চ |
ছ |
জ |
ঝ |
ঞ |
|
পশ্চাৎদন্তমূলীয়/ মূর্ধন্য |
ট |
ঠ |
ড |
ঢ |
ণ |
|
অগ্রদন্তমূলীয় |
ত |
থ |
দ |
ধ |
ন |
|
ওষ্ঠ |
প |
ফ |
ব |
ভ |
ম |
|
|
শ, ষ, স, হয় |
|
|
হ |
|
ছকের গুরুত্বপূর্ণ প্রশ্ন ঃ
- বাংলা বর্ণমালায় বর্গীয় ব্যঞ্জনবর্ণ- ২৫টি।
- বাংলা বর্ণমালায় বর্গীয় ব্যঞ্জনধ্বনি-
২৩টি (ঙ, ণ ব্যতীত)।
- ঘোষঃ- যেসব ধ্বনি উচ্চারনের সময়
ধ্বনিদ্বারে কম্পন অপেক্ষাকৃত বেশি, তাদের ঘোষ ব্যঞ্জন বলে।
- অঘোষঃ- যেসব ধ্বনি উচ্চারনের সময়
ধ্বনিদ্বারে কম্পন অপেক্ষাকৃত কম, তাদের
অঘোষ ব্যঞ্জন বলে।
- অল্পপ্রাণঃ- যেসব ধ্বনি উচ্চারনে
ফুসফুসতাড়িত বাতাস অপেক্ষাকৃত কম, তাদের
অল্পপ্রাণ ব্যঞ্জন বলে।
- মহাপ্রাণঃ- যেসব ধ্বনি উচ্চারনে
ফুসফুসতাড়ির বাতাস অপেক্ষাকৃত বেশি, তাদের মহাপ্রাণ ব্যঞ্জন বলে।
- নাসিক্যঃ- যেসব ধ্বনি উচ্চারনের সময় বাতাস নাক দিয়ে বের
হয়, তাদের নাসিক্য ব্যঞ্জন বলে। নাসিক্য
বর্ন- ৫টি কিন্তু নাসিক্য ধ্বনি- ৩টি।
- বাঙালি শিশুরা প্রথম ওষ্ট বর্গের/প-বর্গের ধ্বনি উচ্চারণ করে।
- বাংলা বর্নমালায় স্পর্শ ধ্বনি - ২৫টি
(২০২০ সংস্করন), ২০টি (২০২১ সংস্করন),
১৬টি (বাংলা একাডেমি)
অবর্গীয় ব্যঞ্জনঃ
|
অন্তঃস্থ বর্ণ |
য |
র |
ল |
ব |
কম্পনজাত বর্ণ (র) পার্শ্বিক বর্ণ (ল) তরল বর্ণ (র, ল) |
|
উষ্ম বর্ণ |
শ |
ষ |
স |
হ |
শীষ বর্ণ (শ, ষ,স) |
|
তাড়নজাত বর্ণ |
ড় |
ঢ় |
|
|
|
|
অ-এর অন্তবর্ণ |
য় |
|
|
|
|
|
ত- বর্ণের বর্ণসংক্ষেপ |
ৎ |
|
|
|
|
|
পরাশ্রয়ী বর্ণ |
ং |
ঃ |
ঁ |
|
অযোগবাহ বর্ণ (ং, ঃ) |
- ছকের গুরুত্বপূর্ণ প্রশ্ন ঃ
- বাংলা বর্ণমালায় অন্তঃস্থ বর্ণ- ৪টি কিন্তু ধ্বনি- ৩টি।
- বাংলা বর্ণমালায় উষ্ম বর্ণ- ৪টি কিন্তু ধ্বনি- ৩টি।
অক্ষরঃ
- এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা শব্দাংশকে অক্ষর বলে। যেমনঃ বন্ধন = বন্ + ধন। অক্ষর ২ প্রকর।
- মুক্তাক্ষরঃ-
এক অক্ষরে এক বর্ণ থাকলে, তাকে
মুক্তাক্ষর বলে। একে স্বরান্ত অক্ষরও বলে। যেমনঃ ভালোবাসা = ভা + লো + বা + সা।
- বদ্ধাক্ষরঃ-
ব্যঞ্জনধ্বনি ও অর্ধস্বরধ্বনি মিলে যে অক্ষর হয়, তাকে বদ্ধাক্ষর বলে। যেমনঃ সোমবার = সোম + বার।
0 Comments