ব্যাকরণ


ব্যাকরণঃ

  • ব্যাকরণের আগে ভাষার সৃষ্টি।
  • ব্যাকরণে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়।
  • যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয়, তাকে বাংলা ব্যাকরণ বলে।
  • ব্যাকরণ তৎসম শব্দ। একে ভাঙলে পাওয়া যায়- বি + আ + কৃ + অন। যার অর্থ বিশেষভাবে বিশ্লেষণ।

ব্যাকরণ রচনার ইতিহাসঃ

  • খ্রিস্টপূর্ব ৪০০ অব্দে- পাণিনি “অষ্টাধ্যায়ী” নামক সংস্কৃত ব্যাকরণ রচনা করেন।
  • প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় ১৭৪৩ সালে পর্তুগিজ ভাষায়। যার লেখকের নাম মনোএল দ্যা আসসুম্পসাও এবং তার বইয়ের নাম ছিল “Vocabulario em idioma e bengalla e portuguez”.
  • তারপর ১৭৭৮ সালে নাথনিয়েল ব্রাসি হ্যালহেড ইংরেজী ভাষায় একটি বাংলা ব্যাকরণ রচনা করেন। যার নাম ছিল “A grammar of the bengali language”
  • ১৮০১ সালে উইলিয়াম কেরি “A grammar of the bengali language” নামে আরেকটি ইংরেজী ভাষায় বাংলা ব্যাকরণ লিখেন।
  • ১৮২৬ সালে রাজা রামমোহন রায় ইংরেজীতে “Bengali grammar in English language” নামে বাংলা ব্যাকরণ বই রচনা করেন।
  • ১৮৩৩ সালে রাজা রামমোহন রায় বাংলা ভাষায় “গৌড়ীয় ব্যাকরণ” নামে বাংলা ব্যাকরণ রচনা করেন। যা ছিল বাঙালি হিসাবে ও বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বই।
  • ১৯২৬ সালে ড.সুনীতিকুমার চট্টোপাধ্যায় ODBL (Origin and Development of Bengali Language)  নামে একটি ব্যাকরণ বই রচনা করেন।

ব্যাকরণের আলোচ্য বিষয়ঃ

  • প্রতিটি ভাষারই ৪টি মৌলিক অংশ রয়েছে। যথাঃ ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থ।
  • ব্যাকরণের আলোচ্য বিষয়ও ৪টি। যথাঃ
    • ধ্বনিতত্ত্ব (Phonology) ঃ- ধ্বনি, বর্ণ, সন্ধি, ণত্ব ও ষত্ব বিধান।
    • শব্দ বা রুপতত্ত্ব (Morphology) ঃ- শব্দ, পদ, বচন, সমাস, অনুসর্গ ও উপসর্গ, প্রকৃতি ও প্রত্যয়, পুরুষ।
    • বাক্যতত্ত্ব (Syntax) ঃ- বাচ্য, উক্তি, কারক ও যতিচিহ্ন।
    • অর্থতত্ত্ব (Semantics) ঃ- সমার্থক ও বিপরীতার্থক শব্দ, পারিভাষিক শব্দ ও বাগধারা।