ধ্বনি পরিবর্তন



  • ধ্বনির পরিবর্তনে সব সময় উচ্চারনের পরিবর্তন হবে, অর্থের পরিবর্তন হবে না।
  • ধ্বনির পরিবর্তন ২ প্রকার হয়।
  • স্বরধ্বনির পরিবর্তনঃ- শব্দের শুরুতে স্বর/স্বরবর্ণ থাকবে।
    • স্বরাগম
      • আদি স্বরাগম
      • মধ্য স্বরাগম/বিপ্রকর্ষ/স্বরভক্তি
      • অন্ত্য স্বরাগম
    • স্বরলোপ
    • স্বরসঙ্গতি
    • অপিনিহিতি
    • অভিশ্রæতি
    • অসমীকরন
  • ব্যঞ্জনধ্বনি পরিবর্তনঃ- শব্দের শুরুতে ব্যঞ্জনবর্ণ থাকবে।
    • ধ্বনি বিপর্যয়
    • ব্যঞ্জন বিকৃতি/ধ্বনি বিকার/বর্ণ বিকার
    • ব্যঞ্জনচ্যুতি
    • দ্বিত্ব ব্যঞ্জন
    • সমীভবন
    • বিষমীভবন/সাদৃশ্যগত পরিবর্তন
    • হ-কার লোপ
    •  র-কার লোপ
    • অন্তর্হতি [স্বরধ্বনির ব্যতিক্র]

 ব্যঞ্জনধ্বনির পরিবর্তনঃ

  • ধ্বনি বিপর্যয়ঃ- দুটি ব্যঞ্জনবর্ণের পরস্পরের মাঝে জায়গা বিনিময় করা। [আমার জায়গায় তুমি, তোমার জায়গায় আমি]। যেমনঃ- লাফ > ফাল, পিশাচ > পিচাশ, রিকসা > রিসকা, ডেসক > ডেকস, লোসকান > লোকসান, মগজ > মজগ, তুলতুলা > লুতলুতা ইত্যাদি।
  • ব্যঞ্জন বিকৃতি/ধ্বনি বিকার/বর্ণ বিকারঃ- শব্দের মধ্যে ব্যঞ্জনবর্ণ পরিবর্তিত হয়ে বিকৃতি/ব্যঙ্গ হওয়া। যেমনঃ- শাকিল > টাকিল, রিতা > টিতা, লেবু > নেবু, শাক > শাগ, ডাকঘর > ডাগঘর, দাইমা > ধাইমা, পানি > হানি, ধোপা > ধোবা, কপাট > কবাট ইত্যাদি।
  • ব্যঞ্জনচ্যুতিঃ- দুটি সমোচ্চারিত ব্যঞ্জনবর্ণের একটির অস্তিত্ব বিলীন হওয়া/নাই হয়ে যাওয়া। যেমনঃ- বড়দিদি > বড়দি, বউদিদি > বউদি, বড়দাদা > বড়দা ইত্যাদি।
  • দ্বিত্ব ব্যঞ্জনঃ- গুরুত্ব বোঝাতে কোন ব্যঞ্জন ডাবল/দুইবার উচ্চারিত হওয়া। যেমনঃ- পাকা > পাক্কা, সকাল > সক্কাল, চাকা > চাক্কা, ছোট > ছোট্ট, বড় > বড্ড ইত্যাদি।
  • অন্তর্হতি/ ব্যঞ্জনলোপঃ- শব্দের মধ্যে কোন ব্যঞ্জনবর্ণের লোপ হলে তাকে অন্তর্হতি বলা হয়। যেমনঃ- ফলাহার > ফলার, ফাল্গুন > ফাগুন, আলাহিদা > আলাদা ইত্যাদি।
  • হ-কার লোপঃ- আধুনিক চলিত ভাষায় অনেক সময় হ-কার লোপ পায়। যেমনঃ- পুরোহিত > পুরুত, গাহিল > গাইল, সাধু > সাহু > সাউ, চাহে > চেয়ে ইত্যাদি।
  • র-কার লোপঃ- আধুনিক চলিত ভাষায় অনেক সময় র-কার লোপ পায় এবং পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব হয়। যেমনঃ- তর্ক > তক্ক, মরল > মল্ল, করল > কল্ল, করতে > কত্তে, করলাম > কল্লাম ইত্যাদি।  
  • বিষমীভবন/সাদৃশগত পরিবর্তনঃ- দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে। যেমনঃ- শরীর > শরীল, লাল > নাল, আনানস > আনারস, লাঙ্গল > নাঙ্গল, আরমারী > আলমারী ইত্যাদি।
  • সমীভবনঃ- দুটি ব্যঞ্জন একে অপরের প্রভাবে পরিবর্তিত হয়। [জোড় যার মুল্লুক তার]। সমীভবন ৩ প্রকার।
    • প্রগত সমীভবনঃ- পূর্বের ব্যঞ্জনধ্বনি ঠিক থাকবে, পরের ধ্বনি পরিবর্তন হবে। যেমনঃ- পদ্ম > পদ্দ, লগ্ন > লগগ, চক্র > চকক, গলদা > গল্লা, চন্দন > চন্নন ইত্যাদি।
    • পরাগত সমীভবনঃ- পরের ব্যঞ্জন ঠিক থাকবে, পূর্বের ধ্বনি  পরিবর্তন হবে। যেমনঃ- কাদনা > কান্না, তৎ+হিত > তদ্ধিত, বিপদ+ জনক > বিপজ্জনক ইত্যাদি।
    • অন্যোন্য সমীভবনঃ- আগের বা পরের কোন ব্যঞ্জনই ঠিক থাকবে না। যেমনঃ- সত্য > সচ্চ, বিদ্যা > বিজ্জা, চিকিৎসা > চিকিচ্ছা ইত্যাদি।

 স্বরধ্বনির পরিবর্তনঃ

  • স্বরাগমঃ- শব্দের মধ্যে স্বরের আগমন। স্বরাগম ৩ প্রকার।
    • আদি স্বরাগমঃ- শব্দের শুরুতে স্বরের আগমন। যেমনঃ- স্কুল > ইস্কুল, স্টেশন > ইস্টিশেন, স্তাবল > আস্তাবল, স্পর্ধা > আস্পর্ধা ইত্যাদি।
    • মধ্য স্বরাগম/ বিপ্রকর্ষ/ স্বরভক্তিঃ- শব্দের মধ্যে স্বরের আগমন। যেমনঃ- রত্ন > রতন, প্রীতি > পিরীতি, ক্লিপ > কিলিপি, ভ্রু > ভুরু ইত্যাদি।
    • অন্ত স্বরাগমঃ- শব্দের শেষে স্বরের আগমন। যেমনঃ- দিশ > দিশা, বেঞ্চ > বেঞ্চি, সত্য > সত্যি ইত্যাদি।
  • স্বরলোপ/সম্প্রকর্ষঃ- শব্দের শুরুতে, মাঝে ও শেষে স্বরের লোপকে বোঝায়। যেমনঃ- আজি > আজ, বসতি > বস্তি, জানাল > জানলা, অগুরু > অগ্রæ, সুবর্ণ > স্বর্ণ, অলাবু > লাবু > লাউ ইত্যাদি।
  • স্বরসঙ্গতিঃ- একটি স্বরের প্রভাবে অন্য একটি স্বরের পরিবর্তন।[জোড় যার মুল্লুক তার]। স্বরসঙ্গতি ৫ প্রকার।
    • প্রগত স্বরসঙ্গতিঃ- পূর্বের স্বর ঠিক থাকবে, পরের স্বর পরিবর্তন হবে। যেমনঃ- মুজা (ম+উ+জ+আ) > মুজো (ম+উ+জ+ও) ইত্যাদি।
    • পরাগত স্বরসঙ্গতিঃ- পরের স্বর ঠিক থাকবে, পূর্বের স্বর পরিবর্তন হবে। যেমনঃ- মুজা (ম+উ+জ+আ) > মোজা (ম+ও+জ+আ) ইত্যাদি।
    • অন্যোন্য স্বরসঙ্গতিঃ- পূর্বের স্বর পরিবর্তন হবে, পরের স্বরও পরিবর্তন হবে। যেমনঃ- মোজা (ম+ও+জ+আ) > মুজো (ম+উ+জ+ও)ইত্যাদি।
    • মধ্যগত স্বরসঙ্গতিঃ- শুরু ও শেষের স্বর অনুসারে মাঝের স্বর পরিবর্তন হয়। যেমনঃ- বিলাতি > বিলিতি, জিলাপি > জিলিপি ইত্যাদি।
  • চলিত বাংলা ভাষাঃ- উড়–নি > উড়নি, গিলা > গেলা, মিলামিশা > মেলামেশা ইত্যাদি।
  • অপিনিহিতিঃ- পরের ই-কার/উ-কার আগে উচ্চরিত হওয়। যেমনঃ-আজি > আইজ, সাধু > সাউধ, চলিয়া > চইলা ইত্যাদি। য-ফলা অন্তর্নিহিত অপিনিহিতি। যেমনঃ- সত্য > সইত্য, বাক্য > বাইক্য ইত্যাদি।
  • অভিশ্রুতিঃ- য়-যুক্ত শব্দ ছোট হলেই অভিশ্রæতি হবে। যেমনঃ- ধরিয়া > ধরে, করিয়া > করে, মরিয়া > মরে ইত্যাদি।
  • অসমীকরনঃ- একই স্বরধ্বনির পুনরাবৃত্তির জন্য মাঝখানে স্বরের আগমন কে বোঝায়। যেমনঃ- টপটপ > টপাটপ, ফটফট > ফটাফট, কটকট > কটাকট ইত্যাদি।